দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত মেনে চলার বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণের সময় কোনো বিদেশি নাগরিক চিকিৎসার খরচ মেটাতে মার্কিন সরকারের আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করলে তা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
শনিবার (৭ নভেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, ভ্রমণকারীদের অবশ্যই পাসপোর্টে অনুমোদিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নিজের অবস্থানের নির্ধারিত সময়সীমা যাচাই করতে i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা ও চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে আলাদা ধরনের ভিসা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
যে আই